- মেনুসমুহ দেখতে ত্রিভুজটিতে ক্লিক করুন।

✅ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
- সোসাইটির মূল উদ্দেশ্য হল সদস্যগণের ক্ষুদ্র সঞ্চয় দ্বারা সদস্যগণ সাবলম্বি হওয়া এবং সদস্যগণের ভবিষ্যৎ উন্নয়নের জন্য কাজ করা।
- সমাজের জনকল্যানমূলক কাজ করা, যা আমাদের সোসাইটির সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে বাস্তবায়ন করা।
✅ সদস্যদের সঞ্চয় (আমানত) টাকা যে সকল কাজে বিনোয়গ করা হবেঃ
- প্রতি বছর এই টাকা উত্তোলন করে আমরা কার্যকারি কমিটির মতামতের ভিত্তিতে যেমনঃ জায়গা-জমি, গাড়ি, ফ্ল্যাট-বাড়ি, খামার ইত্যাদি সহ যেকোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হবে।
✅ আমাদের বৈশিষ্ট্যঃ
- সোসাইটির প্রধান বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ন সুদ মুক্ত শরিয়াহ মোতাবেক লাভজনক সোসাইটি।
- সোসাইটির বিনিয়োগের লভ্যাংশ সদস্যগণের মধ্যে সমভাবে বন্টণ করা হবে।
- সোসাইটি সুদযুক্ত কোনো কার্যক্রমে সম্পৃক্ত থাকবে না।
- শতভাগ নিরাপত্তায় সোসাইটির সদস্যদের সঞ্চয় ব্যাংকে জমা থাকবে।
- সোসাইটি কোনো প্রকার রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকবে না।
সোসাইটির ৬টি জেলার সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্ক রক্ষা করা।
- সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা।
- আমাদের এই সোসাইটি সরকার কর্তৃক অনুমোদিত এবং এর নিবন্ধন নাম্বার থাকবে। (প্রক্রিয়াধীন)
✅ সদস্য হওয়ার উপকারিতাঃ
- সোসাইটিতে সদস্য হলে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে কম সময়ের মধ্যে সাবলম্বি হওয়া।
- সোসাইটির সাথে যুক্ত নিজ জেলা ও পুরো বিভাগের সদস্যদের সাথে যোগাযোগ ও সুসম্পর্কের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া।